নিজস্ব প্রতিবেদক ।।
“মানবাধিকারকর্মী সুরক্ষা আইন প্রণয়ন বিষয়ে স্থানীয় মানবাধিকারকর্মী, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের অংশগ্রহণে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সংলাপের সভাপতিত্ব করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক মো: শহীদুল ইসলাম( ভারপ্রাপ্ত)।
আইন ও সালিশ কেন্দ্র (আসক) স্থানীয় সহযোগী সংগঠন আভাস এর সহযোগীতায় সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC)-এর সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) প্রোগ্রামের অধীনে EngageNow প্রকল্পটি বাস্তবায়ন করছে।”প্রকল্পের মাধ্যমে মানবাধিকার সুরক্ষাকর্মী সুরক্ষা আইন” প্রণয়ন বিষয়ে স্থানীয় মানবাধিকার রক্ষাকর্মী, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবীদের অংশগ্রহণে একটি সংলাপের আয়োজন করে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমজাদ হোসেন , বিশেষ অতিথি, প্রফেসার গাজী জাহিদ হোসেন সনাক , বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন
এছাড়া উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী, সুশিল সমাজ প্রতিনিধি, আইনজীবী, শিক্ষক, সংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ,আইন ও সালিশ কেন্দ্রের প্রকল্প সমন্বয়ক মো: রোকনুজ্জামান এবং জান্নাতুর নাঈম ঐশি ডিইডি আভাস বরিশাল।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষাকর্মী সুরক্ষা আইন” প্রণয়ন সংলাপে বক্তারা বলেন মানবাধিকারকর্মীরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যেদিয়ে কাজ করেন। পেশাদার নিরাপত্তা ও আইন সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনিদিষ্ট মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রনায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।