রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ভোলায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ, দাম ৯ হাজার কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা বরিশালে পূজা উদযাপন পরিষেদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ নারীকে ‘সেই মাল’ মন্তব্যের পর পাথরঘাটার ওসি এনামুল প্রত্যাহার বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন জুবায়দা রহমান বরিশালে মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ অনুষ্ঠিত মহিপুর যুবলীগের সহসভাপতি বাশার ছিলেন বরিশাল বিএনপির নেতাদের শেল্টারে;আটক করলো ডিবি!

প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন জুবায়দা রহমান

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানকে ‘আপন মেধা ও মননে উদ্ভাসিত’ এক মহীয়সী নারী হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও এমপি ড. আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, ‘জুবাইদা রহমান মেধাবী প্রজন্ম তৈরিতে সব সময়ই জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছেন।’

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে  বৃহস্পতিবার ১৯ জুন রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজে এক সেমিনারে মঈন খান এসব কথা বলেছেন।

দিনটি উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে সেখানে কোরআন খতম, সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ, পথশিশুদের মাঝে খাবার পরিবেশেন এবং গাছের চারা রোপণ করা হয়।

মঈন খান উল্লেখ করেন, ‘ডা. জুবাইদা রহমান জন্মদিনের আড়ম্বরতা বা জমকালো আয়োজন সমর্থন করেন না। আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে। তিনি প্রচার নয়, মানুষের কল্যাণ করাই বেশি পছন্দ করেন।’

পরে মঈন খান অতিথিদের সঙ্গে নিয়ে কলেজ মাঠে নিমগাছের চারা রোপণ করেন। এ ছাড়া পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান।

এ ছাড়া যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডা. ফারুক আহমেদ, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডা. মেহেদী হাসান, বেসরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক মাহমুদুল হাসান, ডা. তানজীন রুবাইয়াত আফিফ, ডা. মেহেদী হাসান শুভ, ডা. রাসেল হোসেন, ডা. ইকরামুল হাসান সৌরভ, ডা. রিয়াদ মোহাম্মদ, ডা. মাহিদুল হক মাহিন, ডা. জহুরুল ইসলাম, ডা. কাইয়ুম হোসেন লিফাত, ডা. জিহাদুল মোতালেব মার্শাল, ডা. রায়হান আমিন ফাহিম, ডা. শিবাত ইসলাম চৌধুরীসহ টিঅ্যান্ডটি মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com