শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে ৫০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

/ ১৭৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‍এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুর সোয়া ১টায় নগরীর ভাটারখাল ডিসি ঘাট সংলগ্ন সজীব মোটর সাইকেল সার্ভিসিং সেন্ট‍ারের সামনে থেকে তাকে আটক করা হয়।

রোববার (৭ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

আটককৃত হল, নোয়াখালী জেলার জগন্নাথ নগর গ্রামের মৃত আবুল হাশেম বেপারীর ছেলে মো. হেলাল উদ্দিন(৪৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে গোয়েন্দা শাখার এসআই (নি:) মো. জাহিদ হাসানের নেতৃত্বে ‍একটি টিম নগরের ভাটারখাল ডিসি ঘাট সংলগ্ন সজীব মোটর সাইকেল সার্ভিসিং সেন্ট‍ারের সামনে অভিযান পরিচালনা করেন। ‍এসময় হেলাল উদ্দিনকে আটক করে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com