শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ আব্বাস হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার নলছিটিতে পরোয়ানাভুক্ত ১১ আসামি গ্রেফতার মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের শারদীয় দুর্গোৎসব শুরু কাল, আজ দেবীর বোধন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড সভাপতিকে মারধরের প্রতিবাদে কুয়াকাটার সীমা বৌদ্ধ বিহারে দর্শনার্থী প্রবেশ বন্ধ কলাপাড়ায় ঘুমন্ত বাবার পাশ থেকে ১০ মাসের শিশু উধাও বরিশালে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের রোগমুক্তি কামনায় শহীদ জিয়া গবেষণা পরিষদ

মক্কায় যে অপরাধে ফাঁসি হলো বাংলাদেশি নারী-পুরুষের

/ ৩৯ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

অনলাইন ডেক্স ।।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তার করে।

তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পরে মামলাটি আদালতে পাঠানো হলে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের বিবেচনামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ রায় বহাল রাখে।

এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের চেষ্টা করলে ভবিষ্যতেও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com