আগামী ১০ মে বরিশালে শুরু হতে যাওয়া বাণিজ্য বন্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন চকবাজার-কাটপট্রি-পদ্মাবতী-লাইন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (৪ মে) ব্যবসায়ীদের পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আবদুর রহিম এ আবেদন করেন।
ব্যবসায়ী কল্যাণ সমিতি আবেদন পত্রে উল্লেখ করেন, আগামী ১০ মে বরিশাল নগরীর পরশ সাগর মাঠে চেম্বার অব কমার্স কর্তৃক বাণিজ্য মেলা আয়োজন করতে যাচ্ছে, এতে সাধারণ ব্যবসায়রীরা হতাশ। কারণ ব্যবসায়ীদের ব্যবসা সাধারণত দুটি ঈদ পূর্বে বেচাকেনা করেই সারাবছর লোকসানের বোঝা কমিয়ে ক্ষতিপূরণ দিয়ে ঈদের বেচাকেনার আশার অপেক্ষা করে। আসন্ন ঈদুল আজহার পূর্বে বাণিজ্য মেলা শুরু হলে ঈদের বেচাকেনায় বাধা সৃষ্টি হবে।
এছাড়া এসএসসি পরীক্ষা চলমান এবং মাধ্যমিক ও প্রঅথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা আসন্ন। এমতাবস্থায় বাণিজ্য মেলা বন্ধে জেলা প্রশাসকের প্রতি জোর দাবি জানিয়েছেন চকবাজার-কাটপট্রি-পদ্মাবতী-লাইন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতি।















