শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বণিক বার্তার জেলা প্রতিনিধি এম মিরাজ

/ ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বণিক বার্তার জেলা প্রতিনিধি এম মিরাজ হোসাইন

নিজস্ব প্রতিবেদক ॥
দৈনিক বণিক বার্তার বরিশাল জেলা প্রতিনিধি ও বরিশাল প্রেসক্লাবের সদস্য এম. মিরাজ হোসাইন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান, পিতা এবং অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বরিশাল মিডিয়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে- সাংবাদিক এম. মিরাজ হোসাইনের প্রথম নামাজে জানাজা রোববার (২৩ আগস্ট) বরিশাল নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় তাঁর নিজ বাড়িতে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। পরে সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে দ্বিতীয় জানাজা হবে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের আজিমুর গ্রামের বাড়িতে। সেখানে বাদ জোহর তৃতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

জানাগেছে, এম. মিরাজ হোসাইন বরিশাল প্রেসক্লাবের সদস্য ছিলেন। পাশাপাশি বরিশালে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ভোরের ডাক, ভোরের কাগজসহ বরিশালের বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন।

স্বজনরা জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের শুরুর দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা ভর্তি করা হলে সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৯ জুলাই ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে তাঁর ব্রেন টিউমারের অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে বায়োপসি রিপোর্টে দুরারোগ্য ক্যান্সার ধরা পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com