বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

স্কুলছাত্রীকে ‘তুলে নিয়ে বিয়ে’, গোপালগঞ্জ থেকে উদ্ধার

/ ৭৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

গৌরনদী প্রতিনিধি ।।

ব‌রিশালের গৌরনদীর স্কুলছাত্রীকে তুলে নিয়ে নির্যাতন করাসহ বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গোপালগঞ্জ থেকে ১০ বছরের শিশুটি উদ্ধার করেছে পুলিশ। চলছে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি। এসব তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

পুলিশ জানায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয় গত ২৬ এপ্রিল রাতে। পরদিন থানায় জিডি করেন তার দিনমজুর বাবা। পরিবারের বরাতে পুলিশ জানায়, গত বুধবার মেয়েটি ‘কৌশলে’ বাবাকে ফোন করে তার অবস্থান গোপালগঞ্জের মুকসুদপুর বলে জানায়। প্রতিবেশী কমল বাড়ৈয়ের মেয়ে মেঘা বাড়ৈ তাকে সেখানে নিয়ে আত্মীয়ের সঙ্গে বিয়ে দেন বলেও জানায় সে। গৌরনদী থানা পুলিশ বৃহস্পতিবার গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকার খালকুলা গ্রামের একটি বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, ‘ফুসলিয়ে’ শিশুটিকে শ্বশুরবাড়ি নিয়ে যান অভিযুক্ত মেঘা বাড়ৈ। বিয়ে দেন ৩৮ বছর বয়সী ভগরত ঢালী নামের এক আত্মীয়ের সঙ্গে। আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয় তাকে। বলা হয়, ‘দুই লাখ টাকায় তাকে কিনে নেয়া হয়েছে’।

অভিযোগ অস্বীকার করেছেন মেঘা বাড়ৈ। তার দাবি, ‘ওই শিশুকে আমরা বিয়ে দেইনি। সে নিজের ইচ্ছায় বিয়ে করেছে। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটি নির্যাতনের কথা বলেছে। নিশ্চিত হওয়ার জন্য করা হবে ডাক্তারি পরীক্ষা। এসব জানিয়েছেন ওসি তারিক হাসান।

‘পরীক্ষা-নিরীক্ষা না করে আমরা নির্যাতনের কথা নি‌শ্চিতভাবে বলতে পার‌ছি না। বর্তমানে থানায় আছে শিশু‌টি। পাঁচজনকে আসামি করে মামলা রেকর্ড প্রক্রিয়াধীন। কিছুক্ষণ পর চি‌কিৎসা ও টেস্টের জন্য ব‌রিশাল শের-ই বাংলা মে‌ডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ও‌সি‌সিতে পাঠানো হয়, জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com