নিজস্ব প্রতিবেদক ।।
অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ ফয়জুল হককে গ্রেফতার করেছে র্যাব-৮ ও র্যাব-১০ সদর কোম্পানী কেরানীগঞ্জ এর সহায়তায় শনিবার (০১ আগষ্ট) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকা থেকে দাকে গ্রেফতার করা হয়। আটক ফয়জুল হক বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জবাবার সরদারের ছেলে।
র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে রোববার (০২ আগষ্ট) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফয়জুল হক এর বিরুদ্ধে ঢাকা মহানগরীর গুলশান থানায় ২০১১ সালে একটি অস্ত্র মামলা দায়ের হয়। মামলা নং-২১(৩)১১। যা মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৪৫৫/১১ অনুযায়ী আদালতে অপরাধ প্রমানিত হওয়ায় আসামীকে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। সাজা ঘোষণার পর থেকে আসামী পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
পরোয়ানা বরিশাল জেলার বানারীপাড়া থানায় পাঠানো হয়। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে জাতীয় পরিচয় পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮ এবং র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।