শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

আধুনিক সমাজের এক ভয়ংকর ব্যাধি হানিট্রাপ

/ ২২৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, বাংলাদেশে তরুণ প্রজন্মের মধ্যে ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবহার ভয়াবহ হারে বাড়ছে। ফলে তাদের বোধশক্তি লোপ পাচ্ছে যা সমাজে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টির কারণ। মাদকের কারণে সমাজে যেন কোনো বিপর্যয় না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে বাবা-মাকে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। কেননা তারা কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে সেদিকে নজর রাখতে হবে। শিক্ষা ও প্রচারণার মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কাজের সাথে যুক্ত রেখে মাদকের কুপ্রভাব থেকে তাদের দূরে রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তারা বলেন, আধুনিক যুগের এক কৌশলগত ফাঁদ হচ্ছে হানিট্রাপ। এটা এমন এক কৌশল যার মাধ্যমে টার্গেট ব্যক্তির ব্যক্তিগত দুর্বলতা কাজে লাগিয়ে গোপন তথ্য সংগ্রহ করা হয়। অচেনা ব্যক্তির সঙ্গে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, সন্দেহজনক যোগাযোগ এড়িয়ে চলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই ফাঁদ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।

সভায় জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসানসহ সামরিক বাহিনীর কর্মকর্তা ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com