শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি জিহাদ গ্রেপ্তার

/ ৮৪ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. জিহাদ সরদার (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়|

শুক্রবার রাত ১১টার দিকে নগরীর বৈদ্যপাড়া সি অ্যান্ড বি রোডে সোমালিয়া নামীয় ভবনের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়|

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালালে মো. জিহাদ সরদার নামে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়| পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়|

গ্রেপ্তার জিহাদ সরদার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের আধোনা গ্রামের বাসিন্দা সবুজ সরদারের ছেলে|

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে| উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com