মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল দুই যুবদল নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, কারণ দর্শানোর নোটিশ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের গণহত্যা ও গুম-খুনসহ সব হত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১-দলীয় জোট। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, ‘গণভোট নিয়ে জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে বর্তমান সরকারের পরিণতিও অতীতের সরকারগুলোর মতো হবে। জনগণের মতামত উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।’

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে। সেই পরিস্থিতি পুনরায় ফিরিয়ে আনার যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির জেলা সভাপতি আবু সাঈদ মুসা, জাগপার জেলা সভাপতি মনির হোসেন, এবি পার্টির মহানগর সদস্যসচিব জি এম রাব্বি, মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে ১১-দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com