বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের কারাদণ্ড বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাক ও সংবাদপত্রের গাড়ির সংঘর্ষে চালকের মৃত্যু

/ ১৫৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ॥

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলার কর্ণপাড়া নামক স্থানে পত্রিকাবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পত্রিকা পরিবহন ঠিকাদার মো. নাঈম নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ৫ জন।

আহতদেরকে উপজেলার বিভিন্নস্থানে চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে সংবাদপত্র বহনকারী একটি পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঠিকাদার নাঈম নিহত হন।

এ দুর্ঘটনায় আহত হন আরও চারজন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা চলছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে প্রায়ই দূর্ঘটনা ঘটছে। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং এবং ট্রাফিক আইন অমান্য করাই এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এবং মহাসড়কে সকল যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি সোলায়মান মাহমুূদ জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মহাসড়কের পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের লাশ মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
উল্লেখ পত্রিকবাহী গাড়ি দুর্ঘটনার কারণে গতকাল বরিশালে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক পরে সকাল ১০ টায় বরিশালে পত্রিকা এসে পৌছেছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com