বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, সন্তান জন্মের পর আসামি গ্রেফতার

/ ১৭৭ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মুলাদী থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি জিসানকে চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শনিবার (৯ মে) সকালে খুলশী থানাধীন ইউনেস্কো শপিং মলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জিসানের (২৪) বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

র‌্যাব জানায়, বরিশালের মুলাদী উপজেলার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জিসান চট্টগ্রামে আত্মগোপনে রয়েছেন এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী কিশোরী ও আসামি একই গ্রামের বাসিন্দা। ২০২৫ সালের ৩ মে মুদি দোকানে পণ্য কিনতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তন দেখে বিষয়টি জানতে পারেন। গত ৪ এপ্রিল সন্তানের মা হন ওই কিশোরী।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ২৫ এপ্রিল মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com