,

নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যরাতে ঢাকাগামী বাস খাদে, নিহত ১

পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। রবিবার..

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-লেবুখালী-ঢাকা মহাসড়কের বাউফল উপজেলার আফসার গ্যারেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসের স্টাফ বাবুর (২০) বাড়ি বাউফলের বগা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস আফসার গ্যারেজ এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের বাবু নিহত হন। বাসটিতে ২৫ জন যাত্রীর মধ্যে আরও ১০ জন দুর্ঘটনায় আহত হয়েছেন।

আহতদের মধ্যে আরও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ।

বাউফল থানার অফিসার ইনচার্জ ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, বাসে ২০-২৫ জনের মতো যাত্রী ছিল। বাসের এক স্টাফ নিহত হয়েছেন। এছাড়া একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports