বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করায় বরিশালবাসী ও নেতাকর্মীদের প্রতি রহমাতুল্লাহ’র কৃতজ্ঞতা

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

সোমবার (১৩ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে বরিশালস্থ সাগরদী খালের দুই তীরে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি বরিশাল মহানগর, জেলা উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত সাংগঠনিক সভা অত্যন্ত সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি এ সফল আয়োজনের জন্য বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনকারী সকল সাংবাদিক ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রহমাতুল্লাহ বলেন, বরিশালের জনগণের আন্তরিক অংশগ্রহণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতার ফলে কর্মসূচিগুলো সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভবিষ্যতেও বরিশালের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com