শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Logo

ফল প্রকাশের দিনই কোচিং সেন্টারের টার্গেটে শিক্ষার্থীরা, বিপাকে অভিভাবকরা!

/ ৭৫ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের ঘিরে শুরু হয়েছে বেসরকারি কোচিং সেন্টারগুলোর প্রচারণা।

সোমবার (১০ আগস্ট) বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের হাতে কোচিং সেন্টারের লিফলেট তুলে দিতে দেখা গেছে। তবে বরিশালের নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে এ প্রচারণার দৃশ্য ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ফল প্রকাশের আনন্দের মধ্যেই শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক কোচিং সেন্টারের প্রচারপত্র বিতরণ করা হয়।

 

এদিন দুপুরে সদর গার্লস, হালিমা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, জেলা স্কুল থেকে শিক্ষার্থীরা বের হওয়ার সময় তাদের হাতে বিভিন্ন বেসরকারি কোচিং সেন্টারের লিফলেট তুলে দিতে দেখা যায়।  কোনো কোনো শিক্ষার্থীর হাতে একাধিক প্রতিষ্ঠানের প্রচারপত্রও দেখা যায়। এমন দৃশ্য বরিশালে বেশ কয়েকটি বিদ্যালয়ের সামনে দেখা যায়। এসব লিফলেটে একাদশ শ্রেণির পাঠদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি, বিশেষ ব্যাচ, মডেল টেস্ট, বিষয়ভিত্তিক ক্লাসসহ নানা সুবিধার কথা তুলে ধরা হয়েছে।

ফল প্রকাশের আনন্দে শিক্ষার্থীরা যখন বন্ধুদের সঙ্গে ছবি তুলছিল এবং পরিবারের সদস্যদের ফল জানাচ্ছিল, তখনই তাদের লক্ষ্য করে শুরু হয় কোচিং সেন্টারগুলোর প্রচারণা। কলেজের সামনে থাকা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ফল প্রকাশের পরপরই তারা বিভিন্ন কোচিংয়ের লিফলেট পেয়েছে।

এ বিষয় একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘ফল প্রকাশের পর থেকেই কয়েকটি কোচিংয়ের লিফলেট পেয়েছি। এখনো কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিইনি। এর মধ্যেই কোচিংয়ের প্রচারণা শুরু হয়ে গেছে।’

আরেক শিক্ষার্থী অর্ণব বলেন, ‘একসঙ্গে অনেক কোচিংয়ের লিফলেট দেওয়া হয়েছে। কোনটা ভালো, কোনটায় ভর্তি হব, সেটা এখনো ঠিক করিনি। আগে কলেজ ও বিষয় নির্বাচন করতে চাই।’

অভিভাবকদের কয়েকজনও ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের লক্ষ্য করে এ ধরনের প্রচারণাকে বিরক্তিকর বলে মন্তব্য করেন। তাঁরা বলছেন, ফল প্রকাশের দিন শিক্ষার্থী ও অভিভাবকদের মূল মনোযোগ থাকার কথা ছিল ফলাফল ও পরবর্তী শিক্ষাজীবন নিয়ে।

অভিভাবক মো: সালাম সিকদার বলেন, ‘সন্তানের ফল প্রকাশের দিন তাকে নিয়ে আনন্দ করতে এসেছি। কিন্তু কলেজের সামনে এসেই কোচিংয়ের লিফলেট দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আমরা নিজেরাই কোচিং সম্পর্কে খোঁজ নেব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com