বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
১৫ বছর পর শাহরুখের সঙ্গে যে গল্পে ধরা দিচ্ছেন কারিনা আগামী মাসে ৩৫ লাখ শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজার ছুটির প্রজ্ঞাপন জারি, পাবেন না যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মনোনীত লালমোহনে ২৭ ড্রাম সয়াবিন তেলসহ কাভার্ডভ্যান জব্দ একচালা ঘরের পাঠশালার সেই বিনা বেতনের শিক্ষক পেলেন রাষ্ট্রীয় সম্মাননা! পটুয়াখালীতে ভারতীয় ১ কোটি ৫৭ লাখ টাকার জিরাসহ কার্গো বোট জব্দ ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, একজনের কারাদণ্ড বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফ্যামিলি কার্ড নীতিমালার খসড়া প্রকাশ

/ ১৯৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা-২০২৬-এর খসড়া প্রকাশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (১২ জুন) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়াটি প্রকাশ করা হয়। একই সঙ্গে এ বিষয়ে জনমত ও পরামর্শ আহ্বান করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও আধুনিক, পরিবারকেন্দ্রিক ও স্বচ্ছ করতে সময়োপযোগী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খসড়া নীতিমালাকে অধিকতর জনবান্ধব ও ত্রুটিমুক্ত করতে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সুচিন্তিত মতামত ও গঠনমূলক পরামর্শ প্রয়োজন। এ কারণে খসড়াটি প্রকাশ করে সবার মতামত আহ্বান করা হয়েছে।

মতামত ও পরামর্শ আগামী তিন কার্যদিবসের মধ্যে ই-মেইল অথবা ডাকযোগে পাঠানো যাবে। ই-মেইল ঠিকানা: jsplan@msw.gov.bd এবং shoque.nbr@gmail.com। এছাড়া ডাকযোগে উপসচিব (ফ্যামিলি কার্ড কর্মসূচি), সমাজকল্যাণ মন্ত্রণালয়, কক্ষ নং-৩১৬, ভবন নং-০৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় মতামত পাঠানো যাবে।

খসড়া নীতিমালার অনুলিপি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রতিশ্রুতি দিয়েছিল।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১ জুলাই থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (১৩ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com