বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
স্কুলের পাশে বাণিজ্য মেলার শৌচাগার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের মানববন্ধন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে প্রাণ গেল দুই শ্রমিকের হঠাৎ ৫/১০ টাকা ভাড়া বাড়িয়েছে তিনচাকার পরিবহনে ড্রাইভাররা চরমোনাইর চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির গ্রেপ্তার মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে কারাদণ্ড বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম বিশ্বকাপের মাঝপথে নেইমারকে নিয়ে বড় দুঃসংবাদ পেল ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

/ ৪৩ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

আইন-শৃঙ্খলা কমিটির সভা বরিশালে মে মাসে ৪৫৮টি অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৯১ টি ও জেলায় ২৬৭ টি অপরাধ সংগঠিত হয়েছে। মে মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১৩ টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে মেট্রোপলিটন এলাকায় পাঁচটি দর্শনের ঘটনা ঘটেছে এ থেকে বোঝা যায় মে মাসে ধর্ষণের ঘটনা বেড়েছে। অপরদিকে জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে কমেছে মে মাসে দর্শনের ঘটনা ঘটেছে মে মাসে ৭ টি,ও এপ্রিল মাসে ১১ টিধর্ষণের ঘটনা ঘটেছে জেলায়। অপরদিকে আইনশৃঙ্খলা কমিটির সভায় সবার বিষয়বস্তু ছিল শহরে মাদকের সংখ্যা বেড়ে গেছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণের জোর দাবি জানানো হয়েছে আইন শৃঙ্খলা কমিটির সভায়।

এসময় মাদকের ভয়াবহতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, যুব সমাজের পাশাপাশি স্কুলের ছাত্ররাও মাদক সেবনে জড়িয়ে পরছে। মাদক শুধু একজন মানুষের জীবন ধংস করে না, বরং তার পরিবার ও সমাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। তাদের মধ্যে নৈতিক অবক্ষয় বৃদ্ধি পায় এবং অপরাধপ্রবণতা দেখা দেয়। মাদকের হাত থেকে যুব সমাজ ও শিক্ষার্থীদের মুক্ত করতে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে। স্কুল কলেজে শিক্ষার্থীদেরকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বরিশালের প্রতিটি মসজিদে সচেতনতামূলক বয়ান নিশ্চিতকরণে ইসলামী ফাউন্ডেশনের পরিচালকের উদ্দেশে তিনি বলেন, সমাজে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি শুক্রবার নামাজের খুতবার মাধ্যমে মুসল্লিদের কাছে গুজব, সন্ত্রাস, নাশকতা, নারী নির্যাতন, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, মাদক এবং সামাজিক সম্প্রীতি বিষয়ে সচেতনতামূলক বয়ান প্রদান করতে হবে।

সভায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজন রায় এর সঞ্চালনায় পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার বেলাল হোসাইন সাংবাদিক মোহাম্মদ জিয়াউদ্দিন বাবু সহ অন্যান্য সামরিক বাহিনীর কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com