শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ধর্ষণের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বরিশালে পুলিশের অভিযানে ২১ জন গ্রেফতার ১৭৪ শ্রমজীবী পরিবার পেল ৭৮ লাখ টাকার চিকিৎসা সহায়তা বরিশালে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৯ হাজার টাকা জরিমানা ডাক্তার নামে কশাই তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা বাবুগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী ও শাশুড়ি পলাতক দোকান থেকে ডেকে নিয়ে কিশোরকে হত্যা, ২ জনের যাবজ্জীবন পিরোজপুরে ১০ কোটি টাকার বেচাকেনার নৌকার হাটে ক্রেতা-বিক্রেতার দুর্ভোগ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি উদ্ধার, গ্রেপ্তার ৩

বরিশালে চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের ২৯ হাজার টাকা জরিমানা

/ ৩২২ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর নতুন বাজার ও সদর রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং ফুটপাত দখলের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি রেস্টুরেন্টকে মোট ২৮,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ​ঘরোয়া রেস্টুরেন্ট ২০,০০০ টাকা ​পার্টি বিরিয়ানি হাউজ ৫,০০০ টাকা ​রোজ বিলাস ৩,০০০ টাকা।

​এছাড়া,জনসাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে আরেকটি প্রতিষ্ঠানকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। ​সব মিলিয়ে অভিযানে ৪টি মামলায় মোট ২৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ স্থাপনা তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয় এবং যেসকল প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি,তাদের দ্রুত তা করার কঠোর নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com