শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে দিনের অর্ধেক সময়ই থাকছে না বিদ্যুৎ

/ ৮৭ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ভয়াবহ লোডশেডিংয়ে দিশেহারা বরিশাল নগরবাসী। দিন-রাত মিলিয়ে ৮-১০ বার হচ্ছে লোডশেডিং। বিদ্যুৎ থাকছে না ১০ থেকে ১১ ঘণ্টা । এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশু, বয়স্ক ও শিক্ষার্থীরা। নগরীতে ১০০ মেগাওয়াট চাহিদা থাকলেও অর্ধেক পাচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ
জুলাইয়ের প্রথম থেকেই বরিশাল নগরীতে শুরু হয় তীব্র লোডশেডিং। একবার লোডশেডিংয়ে এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না নগরীর বিভিন্ন এলাকায়।সবচেয়ে বেশি লোডশেডিং এর শিকার হওয়া এলাকাগুলো হলো আমানতগন্জ, কাউনিয়া, সদররোড, সাগরদী,কাশিপুর।এসকল এলাকা ছাড়া অন্য সব এলাকাতেও প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে নগরবাসী। ব্যাহত হচ্ছে আদালতের বিচারিক কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা ও ব্যবসা-বাণিজ্য।

গভীর রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘুমাতে পারছেন না অনেকেই। অতিরিক্ত লোডশেডিংয়ে স্থানীয় পত্রিকা ছাপায় বিঘ্ন ঘটছে বলে জানান সংবাদকর্মীরা।
বরিশাল ওজোপাডিকো লিমিটেডের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘দেড় লাখ গ্রাহকের বরিশাল সিটিতে বিদ্যুতের চাহিদা ১০০ মেগাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র অর্ধেক।’
অবিলম্বে লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি নগরবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com