রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Logo

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

/ ৬৯ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। মেট্রোপলিটন পুলিশের চার থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল।

পুলিশ জানায়, অভিযানে মাদকসহ ২ জন, গ্রেফতারি পরোয়ানায় ৯ সহ সর্বমোট ১১ জনকে গ্রেফতার করা হযেছে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগর পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com