রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ভোলায় জেলের জালে ধরা পড়েছে রাজা ইলিশ, দাম ৯ হাজার কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণ বরগুনায় বেড়েছে গরুর ক্ষুরা রোগ,ভ্যাকসিন সংকটে খামারিরা বরিশালে পূজা উদযাপন পরিষেদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ নারীকে ‘সেই মাল’ মন্তব্যের পর পাথরঘাটার ওসি এনামুল প্রত্যাহার বরিশালে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন জুবায়দা রহমান বরিশালে মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ অনুষ্ঠিত মহিপুর যুবলীগের সহসভাপতি বাশার ছিলেন বরিশাল বিএনপির নেতাদের শেল্টারে;আটক করলো ডিবি!

বরিশালে পূজা উদযাপন পরিষেদের মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে বরিশালে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুকুল চন্দ্র মুখার্জি, সঞ্জীব সিংহ বর্মন বি এ এম বার সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা, ব্রাহ্মণ যুব কিশোর সংসদের সভাপতি হৃদয় চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিলন চক্রবর্তী, যুব কিশরের যুগ্ন সাধারণ সম্পাদক সমন্বয় সিংহ বর্মন সহ বাংলাদেশ ব্রাহ্মণ সংসদও যুব কিশোর বরিশাল জেলার ও মহানগরের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

শনিবার (২০ জুন) সকাল ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় অংশ হিসেবে বরিশালেও এই কর্মসূচি সংগঠনের জেলা এবং মহানগর কমিটির আয়োজনে পালন করা হয়।

এখানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন সংগঠন ব্যানার এবং ফেস্টুন নিয়ে যোগ দেয়। এখানে বক্তারা বলেন,ধর্মের প্রতি আবমাননা এটা সহ্য করার নয়।এবং আমাদের প্রতি নিপীড়ন এটা নতুন কোন ঘটনা নয়। স্বাধনিতার পর থেকেই এমন অত্যাচার চলে আসছে।

আমরা চাই সনাতনীদের প্রতি এহেন অত্যাচার বন্ধ হোক। এজন্য সরকারের প্রতি ব্যবস্থা নিতে জোর দাবী করেন। মানিক মুখার্জী, সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ বরিশাল। মানববন্ধনের পর দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল বের হলে তা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com