,

বরিশালে মাদক সেবনকালে যুবক আটক: ৩ মাসের কারাদণ্ড

বাবুগঞ্জ প্রতিনিধি ।। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০..

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক যুবককে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেছে থানা পুলিশ। সোমবার (৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে উপজেলার রাহুতকাঠ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মাহবুব মোল্লা (৩২) দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার এসআই মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে প্রায় ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পুলিশ আরও জানায়, মাহবুব মোল্লার বিরুদ্ধে পূর্বে ২০২৪ সালে একটি মাদক মামলা দায়ের হয়েছিল, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। বাবুগঞ্জ থানা এলাকায় মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About the Author

Easy WordPress Websites Builder: Versatile Demos for Blogs, News, eCommerce and More – One-Click Import, No Coding! 1000+ Ready-made Templates for Stunning Newspaper, Magazine, Blog, and Publishing Websites.

BlockSpare — News, Magazine and Blog Addons for (Gutenberg) Block Editor

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports