বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
পবিত্র কুরআনের আয়াত লেখা ঐতিহাসিক পান্নার গয়না পরায় কারিনাকে আইনি নোটিশ পুলিশ সদস্যকে ছাত্রলীগ নেতার হুমকি: ‘আমতলী শহর জ্বালাইয়া দিলে আপনি কি করতে পারবেন’ কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ৬১ বছরেও ফিট থাকার রহস্য জানালেন শাহরুখ খান হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন বরিশালে ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে সমাবেশ বরিশালে জাতীয় ছাত্রশক্তির সন্ত্রাস ও ফ্যাসিবাদবিরোধী মিছিল ঝালকাঠিতে ট্রাকের ধাক্কায় কৃষকের মৃত্যু হিজলায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ​ ​ অভ্যন্তরীণ পাচার ও ঝুঁকিপূর্ণ শিশুদের সুরক্ষায় মত বিনিময় সভা

বরিশালে রিকশা উল্টে চালকের মৃত্যু

/ ৪১ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের কাউনিয়া থানা এলাকায় রিকশা উল্টে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চালক জাফর (৪৫) এর মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত চালক জাফর (৪৫) কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে জাফর নিজেই রিকশা চালিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রিকশা উল্টে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জাফরের ভাগনে মো. রাকিব হোসেন জানান, দুর্ঘটনার কারণে তার মামার মৃত্যু হয়েছে।

এখন মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তারা নিয়ে যেতে চাইছেন স্বজনরা।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার কার্যালয় জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা মরদেহ নিয়ে যেতে চাইছেন, তাই বিষয়টি কাউনিয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com