শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩১

/ ১০৮ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন থেকে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশু নুর মোহাম্মদ (৬ মাস) বরিশালের বাকেরগঞ্জের মানপাশার বাসিন্দা রবিউলের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে; যার মধ্যে শেবাচিমেই মৃত্যুবরণ করেছে ৩৯ জন।

রোববার (৫ জুলাই) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন।

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগী ভর্তির ও মৃত্যুর সংখ্যা কমেছে। নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান ডা. আব্দুল মুনায়েম সাদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com