শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
Logo

বরিশাল তরুন সাংবাদিক ঐক্য পরিষদের কমিটি গঠন

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএইচএস নিউজের ওমর ফারুক (সাব্বির খান) এবং সাধারণ সম্পাদক হয়েছেন সময়ের বার্তার আল-আমিন গাজী।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বরিশালের ইউরো কনভেনশন হলে পরিচিতি সভা ও নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বরিশাল নগরীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ভয়েস অব বরিশালের এইচ এম হেলাল। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অগ্রযাত্রা প্রতিদিনের আহমেদ বায়েজীদ ও দখিনের কণ্ঠের মুরাদ হোসাইন।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সুন্দরবনের তানজিমুন ইসলাম রিশাদ ও আমাদের বরিশালের নাইম হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক মতবাদের আবদুর রহমান। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন প্রথম সকালের মিল্টন কবিরাজ ও আজকের পত্রিকার মেহেদী হাসান রাতুল।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্রাইম নিউজের রাহাত রাব্বি এবং সহ-কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক আইন বার্তার মাছুম বিল্লাহ। দপ্তর সম্পাদক হয়েছেন দৈনিক ঘোষনা পত্রিকার জিহাদ হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিএইচএস নিউজের জয় চন্দ্র শীল এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন আজকের তালাশের শাহাদাৎ হোসেন।

তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন আগামীর সময়ের জিহাদ হাসান। গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক হয়েছেন আজকের বার্তার মোঃ মামুন টিটু এবং ডিজিটাল মিডিয়া সম্পাদক হয়েছেন বরিশাল টাইমসের মোঃ শাফায়েত হোসেন। আইন ও মানবাধিকার সম্পাদক হয়েছেন দৈনিক দেশবার্তার আতিকুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন সিটিটি নিউজের পারভেজ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন বরিশাল টিভির মোঃ সাইমুন হোসেন এবং নারী বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তরের মনিকা চৌধুরী।

কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ক্রাইম নিউজের সাইফুল ইসলাম শান্ত, বরিশাল টাইমসের মেহেদী হোসেন, দৈনিক শাহনামার মোঃ সুজন হাওলাদার, দক্ষিণাঞ্চল পত্রিকার মোঃ সোহেল রানা, প্রত্যাশা বার্তার মোঃ রাশেদ, চ্যানেল ২৪-এর ভিডিও জার্নালিস্ট আরাফ আহমেদ শাকিল, বিএইচএস নিউজের এম এ গোফরান ও এস এম জাহিদ টিয়ান, আনন্দ টিভির সাঈদ আহমেদ মিরাজ, বরিশাল নিউজ ২৪-এর ফেরদাউস হোসেন, মোঃ শাহিন এবং কলমের কণ্ঠের বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহ সভাপতি মোঃ জাকির হোসেন, বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, দৈনিক প্রথম সকালের প্রকাশক ও সম্পাদক কাজী আল মামুন, বরিশাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জল, বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুখেন্দ এদবর, এবং কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও কমল সেন গুপ্ত ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খবরের কাগজের বরিশাল ব্যুরো প্রধান মইনুল ইসলাম সবুজ, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক মোঃ শাওন খান, বাংলা নিউজ২৪-এর নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, দৈনিক আজকালের কে এম নয়ন, স্টার নিউজের ব্যুরো প্রধান সৈয়দ মেহেদী হাসান, চ্যানেল ওয়ানের ব্যুরো প্রধান আরিফুর রহমান, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক আজিম হোসেন সুহাদ,

দখিনের প্রতিবেদনের রাইসুল ইসলাম অভি, রিপোর্ট ৭১-এর আমিনুল ইসলাম সোহাগ, ক্রাইম নিউজের সম্পাদক খন্দকার রাকিব হোসেন এবং দৈনিক আজকের তালাশের সম্পাদক মারুফ হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা তরুণ সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালা অনুসরণের মাধ্যমে বরিশালের গণমাধ্যম অঙ্গনে তরুণ সাংবাদিকদের ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com