মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
২ কোটি টাকা ঘুস চাওয়া পিডিবির সেই প্রকৌশলী বরখাস্ত, তদন্ত কমিটি সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ বরিশালে ৮ কলেজে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী, অনুমোদন বাতিলের আশঙ্কা বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন মালয়েশিয়া ম্যাচের আগে বাংলাদেশের বড় দুঃসংবাদ ভোলায় তাবলিগ জামাতে এসে মারা গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মুসল্লি পটুয়াখালীতে ইয়াবার টাকার বিরোধে অটোচালক জাকারিয়া খুন, গ্রেফতার ৩

বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার

/ ৪৯ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বৈধ পথে বিদেশে যাওয়ার গুরুত্ব তুলে ধরে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেছেন অভিবাসন কার্যক্রম সূচনার পর থেকে বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রবাসীরা রেমিট্যান্সে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন।

তিনি বলেন, অদক্ষ ও অশিক্ষিত শ্রমিকদের বিদেশী ভাষা, আইন-কানুন ও কর্মপরিবেশ সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকায় তারা নানান সমস্যার সৃষ্টি করেন। এর প্রভাব দক্ষ ও বৈধভাবে বিদেশে কর্মরত অন্যান্য শ্রমিকদের ওপর পড়ে। তাই বিদেশে যাওয়ার আগে অভিবাসীদের সংশ্লিষ্ট দেশের ভাষা, আইন-কানুন ও সংস্কৃতি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং মহিলা টিটিসি’র উদ্যোগে সোমবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি ‍এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার পর কোন শ্রমিক বিপদে পড়লে তাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সুযোগ থাকে। কোনো শ্রমিকের মৃত্যু হলে তার পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডসহ সরকারি বিভিন্ন সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। তাই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবৈধ পথ পরিহার করে বৈধ অভিবাসন, দক্ষতা অর্জন ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দেশের সুনাম অক্ষুণ্ন রাখতে হবে। এজন্য দেশের মানুষের অভিবাসন বিষয়ে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

সভাপতির বক্তব্য জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ কাজের উদ্দেশ্যে বিদেশে গেলেও তাদের একটি অংশ অবৈধ পথে বিদেশে যাওয়ার চেষ্টা করে। অদক্ষ হয়ে বিদেশে গেলে ব্যক্তির পাশাপাশি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে নৌপথে সাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশের চেষ্টা করেন। এ ধরনের যাত্রায় কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারলেও অনেকেই সাগরে ডুবে প্রাণ হারান। এসময় তিনি দক্ষতার অভাবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা কমছে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, নিরাপদ অভিবাসন ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে সরকারের বহুমুখী প্রকল্প চালু রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে যুবসমাজকে বিভিন্ন পেশায় প্রশিক্ষিত ও দক্ষ করে তোলা হচ্ছে। প্রশিক্ষণ নিয়ে বৈধ পথে বিদেশে গেলে কর্মীরা যথাযথ সম্মান ও উপযুক্ত বেতন পেতে পারে।

সেমিনারে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের উপপরিচালক মোহাম্মদ হান্নান মিয়া, বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির, মহিলা টিটিসি’র অধ্যক্ষ আহমেদ আল ইমরান। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশফেরত অভিবাসীগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com