রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Logo

বিএম কলেজের হলে ৩ দিন আটকে ছাত্রকে নির্যাতনের অভিযোগ, দেড় লাখ টাকা চাঁদা দাবি

/ ১২৩ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিএম কলেজের অশ্বিনীকুমার হলের এ ব্লকে মো. সাগর নামের এক ছাত্রকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) রাতে হোস্টেল প্রশাসন তাকে উদ্ধার করে।

অভিযোগ অনুযায়ী, কলেজের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মো. সাগরকে অর্থনীতি বিভাগের ছাত্র হৃদয় দেওয়ানসহ কয়েকজন মিলে একটি কক্ষে আটকে রাখে। তাদের বিরুদ্ধে প্রায় দেড় লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে। তার রুম থেকে গাঁজা এবং ইয়াবা সেবন করার সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং ইতোমধ্যে ১০ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তাদের দুজনেরই বাড়ি ভোলা। একজন আরেকজনের বন্ধু। একজনার বোরহানউদ্দিন অন্যজনার লালমোহন।

অশ্বিনীকুমার হলের সুপার আসাদুজ্জামান জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ভুক্তভোগী ছাত্র নির্যাতনের কথা জানিয়েছেন এবং অভিযুক্তদের বক্তব্যও শোনা হচ্ছে।

তবে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যায়নি বলে তিনি জানান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত,মামলার প্রস্তুতি চলছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com