বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’, উত্তর নেওয়া হবে যে ৪ প্রশ্নের

/ ৯০ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্যবোধ বিকাশে জাতীয় শিক্ষাক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত হতে পারে। তবে এটি কোন শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেমিনারে রোটারিয়ানরা শিক্ষার্থীদের পাঠ্যক্রমে ‘ফোর-ওয়ে টেস্ট’ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তিনি জানান, শিক্ষাক্রম বিশেষজ্ঞরা ‘ফোর-ওয়ে টেস্ট’ পর্যালোচনা করবেন এবং এটি ষষ্ঠ শ্রেণি বা অন্য কোনো শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা সম্ভব কি না, তা যাচাই করবেন।

ফোর-ওয়ে টেস্ট হলো—আমরা যা চিন্তা করি, বলি ও করি, তা যাচাই করার জন্য চারটি প্রশ্ন।

প্রশ্নগুলো হলো: এটি কি সত্য? এটি কি সংশ্লিষ্ট সবার প্রতি ন্যায়সংগত? এটি কি সদ্ভাব ও ভালো বন্ধুত্ব গড়ে তুলবে? এটি কি সংশ্লিষ্ট সবার জন্য উপকারী হবে? এই চার প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে সেই চিন্তা, কথা বা কাজকে নৈতিক ও সঠিক বলে বিবেচনা করা যায়।

সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে কর্মমুখী ও দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ খাতের সম্প্রসারণ এবং মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com