বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

শিক্ষায় রেকর্ড বরাদ্দ দিয়ে একগুচ্ছ সংস্কারের পথে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী

/ ৯০ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

অনলাইন ডেক্স ।।

দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।

আজ রোববার সকালে রাজধানীর বনানীতে ‘বাংলাদেশের শিক্ষা খাত বিশ্লেষণ’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, যা মোট বাজেটের ২ শতাংশ। তবে কেবল বরাদ্দ বৃদ্ধিই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি শিক্ষার গুণগত মান উন্নত করার ওপর তাগিদ দেন।

বরাদ্দের তুলনায় শিক্ষার চূড়ান্ত ফলাফলের ব্যবধানের কথা স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের লার্নিং আউটকাম বা শিক্ষার চূড়ান্ত অর্জন এখনও সন্তোষজনক নয়। তবে আমরা এই ব্যবধানের পেছনের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করছি এবং তা সমাধানে দ্রুত কাজ শুরু করেছি।’

শিক্ষার্থীদের ওপর থেকে পড়াশোনার একঘেয়েমি দূর করতে শিক্ষায় আনন্দদায়ক পরিবেশ তৈরির ওপর জোর দেন মন্ত্রী। তিনি জানান, মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে কাজ করছে সরকার।

প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার লক্ষ্যে বেশ কিছু প্রকল্পের কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, ঝরে পড়া রোধ করতে সরকারি উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম ও মিড-ডে মিল চালুর পাশাপাশি স্কুলগুলোর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন কারিকুলামে ক্রীড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে পড়াশোনাকে আরও আকর্ষণীয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মশালায় বিশেষ অতিথির দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। উপস্থিত ছিলেন শিক্ষা খাতের গবেষক, শিক্ষাবিদ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com