শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

সাগরে লঘুচাপ: ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

/ ৯৪ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে বরিশালে গত ২৪ ঘন্টায় ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন ‎বরিশাল আবহাওয়া অফিস। তবে বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুরে কখনো হালকা আবার কখনো মাঝারি আকারে বৃষ্টি হয়েছে।

‍এর আগে বুধবার মধ্যরাত থেকে বৃষ্টি শুরু হয়ে ভোর রাতে শেষ হয়।

‎বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আবু জাফর জানান, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এমন বৃষ্টিপাত হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশালে ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২-৩ দিন এ অবস্থা থাকতে পারে। এ সময় সমুদ্র বন্দর গুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। সকাল বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে অফিস ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com