বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত রাতে কুকুরের আড্ডা, সকালে সেই খাট্টায় বিক্রি হচ্ছে মাংস! খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত ছুটির রাতে ভূমি অফিসে তহশিলদার, অবশেষে বদলি আবুল বাসার কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী!

হাম: বরিশালে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৬০

/ ১০৭ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এর মধ্যে শেবাচিম হাসপাতালেই মারা গেছে ২৯ জন।

শনিবার (২৩ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মৃত শিশু হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে সাজ্জাদ। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৮ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন মোট ২ হাজার ৪৯০ জন রোগী।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি বাড়ছে। বেড সংকটের কারণে অনেক রোগীকে হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিতে দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ১৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৬ হাজার ৩৬২ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ লোকমান হাকিম বলেন, হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অনেক শিশু নিউমোনিয়াসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত থাকে। অনেক ক্ষেত্রে রোগীরা দেরিতে হাসপাতালে আসায় নিউমোনিয়া গুরুতর আকার ধারণ করে। ফলে শিশুদের বাঁচানো কঠিন হয়ে পড়ে। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলো হাম আক্রান্ত রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। চিকিৎসকরাও কোনো ধরনের ঘাটতি রাখছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com