সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ভোলায় তিন ছাত্রদল নেতাকে শোকজ বিজয়ের মাস ঘিরে বিএনপির নতুন পরিকল্পনা, মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন আগৈলঝাড়া বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বরিশাল রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন চার পুলিশ কর্মকর্তা বদলি ফ্লাট বাসায় মাদক ব্যবসা, ইয়াবাসহ ব্যবসায়ী মনির গ্রেফতার আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী ভোলার মাটির নিচে গ্যাসের নতুন সম্ভাবনা, মিলতে পারে দিনে ২৫ মিলিয়ন ঘনফুট

২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

/ ২০০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেক্স ।।

বিশ্বজুড়ে মুসলিমদের জন্য পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময়সূচি সবসময়ই বিশেষ আগ্রহের বিষয়। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে আগেভাগেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রকাশিত তথ্যানুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার–সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি, শনিবার রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন চাঁদ দৃশ্যমান হওয়ার সম্ভাবনা কম থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও উল্লেখ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে হিসেবে ৮ মার্চ, সোমবার রমজান মাস শেষ হবে এবং ৯ মার্চ, মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উল্লেখ্য, এগুলো কেবল জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান মাসের সূচনা ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হয়।

এছাড়া ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে অনেক সময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় রমজান ও ঈদুল ফিতর এক দিন পরে পালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com