শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

অপরাধমুক্ত ভবিষ্যৎ গড়তে বরিশাল জিলা স্কুলে র‌্যাব-৮ এর সেমিনার

/ ৯২ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

কিশোর অপরাধ, সাইবার অপরাধ এবং মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে বরিশাল জিলা স্কুলে এক সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮, বরিশাল।
সেমিনারে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী, শিক্ষক এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশ নেন। অনুষ্ঠানে র‌্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা কিশোর অপরাধের ক্রমবর্ধমান প্রবণতা, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, সাইবার অপরাধ এবং মাদকের ভয়াবহ প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। র‌্যাব কর্মকর্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কিশোর বয়সের আবেগ ও কৌতূহলকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে পড়াশোনা, খেলাধুলা এবং সৃজনশীল কর্মকা-ে মনোযোগী হতে হবে। পাশাপাশি কোনো ধরনের অপরাধমূলক কর্মকা- বা গ্যাং-সংস্কৃতির আভাস পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে শিক্ষক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান।

অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানদের নৈতিক শিক্ষা, ধর্মীয় ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের চলাফেরা, বন্ধু নির্বাচন এবং অবসর সময়ের কর্মকা-ের প্রতি নজর রাখা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য র‌্যাব-৮-কে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

সেমিনার শেষে র‌্যাব-৮, বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com