রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই চ্যানেল ওয়ানে ফিরলেন জুয়েল সরকার ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও! অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৭ মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বরিশালের মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার

অমাবস্যার প্রভাবে বরিশালে বিপৎসীমার ওপরে ৯ নদ-নদীর পানি

/ ৪০ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে বিভাগের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (১৫ জুলাই) রাতে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠির উপকূলীয় বিভিন্ন নিচু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত দুইদিন ধরে জোয়ারের সময় কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, তেঁতুলিয়া, মেঘনা-সুরমা, বলেশ্বর, শ্রীমন্ত,সন্ধ্যা ও কঁচা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া বিভাগের আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে সেগুলোর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, বরিশাল নগর সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া ভোলা, পিরোজপুর,ঝালকাঠী বরগুনা ও পটুয়াখালীর বিভিন্ন নদীতেও পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে।

জাবেদ ইকবাল বলেন, অমাবস্যা এবং বাতাসের গতিবেগ বৃদ্ধির কারণে মঙ্গলবার থেকে বরিশাল বিভাগের ছয় জেলার নদ-নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত এ অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি।

তিনি জানান, ভোলার খেয়াঘাট এলাকায় তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমা ১ দশমিক ৯১ মিটার অতিক্রম করে ২ দশমিক ১২ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। দৌলতখান উপজেলায় মেঘনা-সুরমা নদীর পানি বিপৎসীমা ২ দশমিক ৯৫ মিটার অতিক্রম করে ৩ দশমিক ২৪ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। একই জেলার তজুমদ্দিন উপজেলায় সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমা ২ দশমিক ২২ মিটার অতিক্রম করে ৩ দশমিক ২৪ মিটার উচ্চতায় প্রবাহিত হয়।

এ ছাড়া পিরোজপুরের বলেশ্বর নদীর বিপৎসীমা ১ দশমিক ৪৯ মিটার। বর্তমানে নদীটির পানি ১ দশমিক ৬২ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বরগুনার বিষখালী-খাকদন নদীর পানি বিপৎসীমা ১ দশমিক ৯১ মিটার অতিক্রম করে ২ দশমিক ০৮ মিটার উচ্চতায় রয়েছে।

বরগুনার পাথরঘাটা উপজেলায় বিষখালী নদীর পানি বিপৎসীমা ১ দশমিক ৪৫ মিটার অতিক্রম করে ১ দশমিক ৯৪ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পায়রা-শ্রীমন্ত নদীর পানি বিপৎসীমা ১ দশমিক ৪০ মিটার অতিক্রম করে ১ দশমিক ৭৩ মিটার উচ্চতায় রয়েছে। কঁচা নদীর উমেদপুর পয়েন্টে পানি বিপৎসীমা ১ দশমিক ৬৫ মিটার অতিক্রম করে ১ দশমিক ৭৬ মিটার উচ্চতায় প্রবাহিত হয় বলে জানান বরিশালের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার জানান, বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নদীর পানি আরও বাড়তে পারে। এতে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com