বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ববির সমাজবিজ্ঞান বিভাগের ভিপি নির্বাচিত হলেন রাফি সিকদার বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব! আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক চুরির অপবাদে শিশু ও মাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর! সাগরে ট্রলারডুবি, বরগুনার ২ জেলে নিখোঁজ যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী? হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

/ ১৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‎অনলাইন ডেক্স ।।

২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত আদেশ সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

এতে জানানো হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমাদানের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শুক্র ও শনিবার হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এ ছাড়া ব্যাংকিং লেনদেনের নির্দিষ্ট সময়ের পর যতক্ষণ পর্যন্ত হজের অর্থ জমা দিতে ইচ্ছুক গ্রহীতা উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের অর্থ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com