বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ববির সমাজবিজ্ঞান বিভাগের ভিপি নির্বাচিত হলেন রাফি সিকদার বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব! আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা বরিশালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হাতবোমা বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক চুরির অপবাদে শিশু ও মাকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটের চড়–লাথিতে দাঁত ভেঙে গেল ৫ম শ্রেণির ছাত্রীর! সাগরে ট্রলারডুবি, বরগুনার ২ জেলে নিখোঁজ যৌবন ধরে রাখতে কী দিয়ে গোসল করেন ৪০ পেরিয়ে যাওয়া এই অভিনেত্রী? হারানো পাসপোর্ট দ্বিতীয়বার ইস্যুতে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ অনাপত্তি সনদ বাতিল

বরিশালে ব্যাবসার লোভ দেখিয়ে অর্থ আত্মসাত করে পালিয়েছে ইউসুব!

/ ২৮ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক  ।।

বরিশালে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসার কথা বলে অর্থ ধার নিয়ে সেই অর্থ ফেরত না দিয়ে আত্মসাৎ করে পালিয়েছে এক প্রতারক। ঘটনাটি বরিশাল নগরীর দক্ষিণ সাগরদির টিয়াখালী এলাকায়। ওই প্রতারকের নাম ইউছুব।জানা গেছে, দক্ষিণ সাগরদি এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের বাসায় ভাড়া উঠেছিল বাকেরগঞ্জ উপজেলার বীর নারায়নপুর ইউনিয়নের কাঠের ঘর এলাকার আজাহার হাওলাদার এর পুত্র এই প্রতারক ইউছুব।প্রথমে একটি ব্যাটারী চালিত রিক্সার গ্যারেজ ভাড়া নিয়ে সেখানে রিক্সা কেনার কথা বলে ওই এলাকার সহজ সরল বিশেষ করে গৃহিণীদের টার্গেট করে রিক্সার ব্যবসা লভ্যাংশ দেয়ার লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরে বাড়ির মালিক তাকে ধরে এনে সকলের সাথে বসিয়ে একটি শালিষ বৈঠক করে।সেখানে প্রতারক ইউসুব সকলের টাকা ৬ মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে সকলকে জনতা ব্যাংকের চেক প্রদান করেন। পরের দিন ডাক্তার দেখানোর নাম করে এলাকা ছেড়ে পালিয়ে যায় ইউসুব ও তার স্ত্রী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে একাধিক ভুক্তভোগী। এ প্রসঙ্গে ইউসুব এর গৃহ মালিক ও স্থানীয় বিএনপি নেতা মনিরুল ইসলাম জানান,ইউসুব প্রায় ১৬/১৭ লাখ টাকা আত্নসাত করে পালিয়ে গেছে। কেউ তাকে খুজে পেলে নিকটস্থ থানায় হস্তান্তর করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com