মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার মালদ্বীপে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা জব্দ দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা রাজাপুরে যুবক হত্যার চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

/ ২৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

আমতলী প্রতিনিধি ।।

বরগুনার আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের জামাতা মো. সবুজ মৃধা পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোসা. কহিনুর (৪০) ও তাঁর স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)

পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি করে তাঁর পরনের কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ইয়াবা বহন ও মোড়কজাতকরণে ব্যবহৃত ব্যাগ, কসটেপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলাতক সবুজ মৃধা বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর বাড়িতে রাখতেন। পরে অটোরিকশাযোগে বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক সবুজ মৃধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আমতলী থানায় মামলা দায়েরের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার দুজনকে আদালত পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com