মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে বি.এন. খান কলেজের নাম ব্যবহার করে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার মালদ্বীপে যৌন নির্যাতনের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা জব্দ দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা রাজাপুরে যুবক হত্যার চার দিন পর প্রধান আসামি গ্রেপ্তার তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ: বিশ্বব্যাংক

এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে

/ ১৫ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

সাকিব আল হাসান ব্যস্ত এখন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। কীর্তিপুরে আজও তিনি খেলেছেন। সেই ম্যাচের মাঝেই পেলেন আরেক টুর্নামেন্টে দল পাওয়র খবর।

কীর্তিপুরে এনপিএলে ব্যস্ত সাকিব সামাজিক মাধ্যম হয়তো ফলো করার সুযোগ পাননি। তাতে কী! ক্রিকেটপ্রেমীদের অনেকেই জেনে গেছেন তাঁর আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পাওয়ার কথা। এপিএলে ড্রাফট থেকে তাঁকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে নানগারহার। ৭৯ লাখ টাকা উঠেছে তাঁর দাম।

এপিএলে ড্রাফট থেকে এখন পর্যন্ত তিন বাংলাদেশি দল পেয়েছেন। সাকিবের পাশাপাশি আফগান লিগে দল পাওয়া অন্য দুই বাংলাদেশি হলেন নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে নিয়েছে কাবুল। রানাকে দলে ভিড়িয়েছে পাখতিয়া।

এপিএলে যখন ড্রাফট চলেছে, তখনই কীর্তিপুরে শামীমের কাছে হেরেছেন সাকিব। আজও কীর্তিপুর পরিণত হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মিলনমেলায়। শামীমের লুম্বিনি লায়ন্স ৮ উইকেটে হারিয়েছে সাকিবের পোখারা অ্যাভেঞ্জার্সকে। টস হেরে আগে ব্যাটিং পেয়ে পোখারা ২০ ওভারে ৯ উইকেটে ৯৭ রানে আটকে যায়। ব্যাটিংয়ে সাকিব করেন ৮ বলে ৩ রান। বোলিংয়ে ২ ওভারে ৬ রান দিয়েও কোনো উইকেট পাননি। জয়ের লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ২ উইকেটে ৯৮ রান করে ফেলে লুম্বিনি। শামীম একাদশে থাকলেও ব্যাটিং-বোলিং করার সুযোগ পাননি।

কীর্তিপুরে গত পরশু সাকিব তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। যেখানে সাকিবের পোখারার সতীর্থ সাইফউদ্দিন, মেহেদীর প্রতিপক্ষ ছিলেন জনকপুর বোল্টসের সাইফ। জনকপুর বোল্টসের সাইফের উইকেটটা তুলে নিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত হেরে গিয়েছিল সাকিবের দল।

আজ অবশ্য জনকপুর বোল্টস ২ রানে হেরেছে বিরাটনগর কিংসের কাছে। টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় এখনো কোনো পয়েন্ট পায়নি পোখারা অ্যাভেঞ্জার্স। ৫ পয়েন্ট নিয়ে শামীমের লুম্বিনি সবার ওপরে। দুই, তিন, চার, পাঁচে থাকা বিরাটনগর কিংস, কার্নালি ইয়াকস, জনকপুর বোল্টস, সুদূরপশ্চিম র‍য়্যালস—প্রত্যেকেরই চার পয়েন্ট।

২০২৪ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব। এমনকি খেলতে পারছেন না ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল, বিপিএলেও। তবে এ সময়ে বিদেশের টুর্নামেন্টে নিয়মিত খেলছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল) দেখা গেছে তাঁর পদচারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com