বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

আলোচিত নারী উদ্যোক্তা মাদকসম্রাট সোহাগী সাত লাখ টাকাসহ গ্রেফতার

/ ১৪৮ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর রসূলপুর এলাকায় অভিযান চালিয়ে ১০৫৮ পিস ইয়াবা, ১ কেজি ৫৮০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার স্বামী পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করতে পারেনি অভিযানকারীরা।

(০৯ মে) শনিবার সকালে জেলার কোতয়ালী মডেল থানাধীন রসূলপুর বস্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন সোহাগী বেগম (২৮)। তিনি রসূলপুর এলাকার বাসিন্দা। অভিযানে তার স্বামী রেজাউল শিকদার রেজা (৩০) পালিয়ে যান বলে জানিয়েছে অভিযানকারী দল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোহাগী বেগম ও রেজাউল শিকদার রেজার টিনের চালা ও টিনের বেড়াযুক্ত দোতলা বসতঘরে অভিযান চালিয়ে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ১ কেজি ১৩০ গ্রাম লুজ গাঁজা এবং ৮২টি গাঁজার পুরিয়া, যার ওজন ৪৫০ গ্রাম জব্দ করা হয়। এছাড়া একটি পার্স ব্যাগের ভেতর থেকে ৪টি জিপারযুক্ত পলিথিনে রাখা ১০৫৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবার মোট ওজন ১০৫ দশমিক ৮০ গ্রাম।

একই স্থান থেকে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৯৯ হাজার ৮৩০ টাকা পাওয়া গেছে বলেও জানায় অধিদপ্তর। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক।

জানাযায়, এই মাদক সম্রাট সোহাগী নিজেকে একজন নারী উদ্যোক্তা হিসেবে দাবি করেন। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তাকে ট্রেনিং নিতে দেখা গেছে। তার একটা বড় মাদকের সাম্রাজ্য রয়েছে। যাদের মাধ্যমে তিনি তার সব অপকর্ম করাতে। তিনি উদ্যোক্তার আড়ালে মাদক ও নারী সাপ্লাই দিতেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com