শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Logo

ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার

/ ২১ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে ২৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য মোহাম্মদ বেলাল হোসেন রাতুল ও তার স্ত্রী লামিয়া আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রাতুল বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মো. মোনসেফ আলী হাওলাদারের ছেলে।

পুলিশের দাবি, বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত সাবেক সেনাসদস্য রাতুল ও তার স্ত্রীর বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর বগুড়া রোডে সালাম সাইকেল স্টোরের সামনে পরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম অভিযান চালান। এ সময় ওই দম্পতিকে গ্রেফতার করা। পরে তাদের কাছ থেকে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরিদর্শক লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে। এ ছাড়া বিএমপির বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com