শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Logo

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ভোলা প্রতিনিধি ।।

ভোলার বোরহানউদ্দিনে বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহা (৮) ও তানহা আক্তার (৯) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মাহা ওই এলাকার শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

বোরহানউদ্দিন থানা সূত্রে জানা যায়, আজ সকালে দুই শিশু বাড়ির পুকুরে গোসল করতে যায়।

এ সময় পুকুরের ঘাট থেকে পিছলে পানিতে পড়ে তারা ডুবে যায়। পরে তানহাকে পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর স্থানীয় লোকজন ও স্বজনেরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com