রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই চ্যানেল ওয়ানে ফিরলেন জুয়েল সরকার ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও! অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৭ মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার বরিশালের মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার

এডাব বরিশাল জেলা আয়োজনে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

/ ৭৬ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) বরিশাল জেলা শাখার উদ্যোগে “বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নগরীর সেইন্ট বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসময় এডাব বরিশাল জেলা শাখার সদস্য সচিব হাসিনা বেগম নীলা সভায় আগত অতিথিদের স্বাগত জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেইন্ট বাংলাদেশের প্রোগ্রাম ফোকাল মো. সিরাজুল ইসলাম। তিনি তার উপস্থাপনায় দেশের সামগ্রিক উন্নয়নে এনজিওদের অবদান, চ্যালেঞ্জ এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিত কাজের গুরুত্ব তুলে ধরেন।

পরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অংশগ্রহণকারীরা। আলোচনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন একাত্তর টিভির বিধান সরকার, প্রথম আলোর জসিম উদ্দিন, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, মাই টিভির পারভেজ রাসেল, ডিবিসি নিউজের জিহাদ, দক্ষিণের প্রতিবেদন পত্রিকার সুমাইয়া জিসান এবং জালাল আহমেদ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমে এনজিওদের কার্যকর ভূমিকার পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইতিবাচক পরিবর্তন আনতে এনজিও ও মিডিয়ার যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে এডাব বরিশাল জেলা শাখার সভাপতি ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির সকলের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com