রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Logo

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশালে আলোচনা সভা

/ ১২৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট নাসিরসহ, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন এশিয়া পোস্টের বরিশালের ব্যুরো প্রধান শাকিল মাহমুদ।

আলোচনা সভায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com