বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

/ ১৫৯ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

কলাপাড়া প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় একটি ভাড়াটিয়া বাসা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) বিকাল ৩টার দিকে এস এস ভিলা নামক ভবনের নিচতলা থেকে মাকসুদা বেগম (৩২) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

নিহত মাকসুদা বেগম নীলগঞ্জ ইউনিয়নের আবুল কালাম মৃধার মেয়ে। তিনি তার দুই সন্তানকে নিয়ে ভাড়াটিয়া হিসেবে ওই বাসায় বসবাস করতেন। তার স্বামী মো. মিরাজ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

কলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফোরকান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com