সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
গৌরনদীতে বাস-লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫ বরিশালে SHINE প্রকল্পের প্রতিনিধি দলের স্বাস্থ্য কার্যক্রম পরিদর্শন পটুয়াখালীতে নকল ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য জব্দ কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’ সেতু ভেঙে খালে, স্থানীয়দের টাকায় কাঠের সাঁকো উদ্বোধন বিএনপি নেতার ববি’র কোস্টাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে উপাচার্য দপ্তর ঘেরাও ডেঙ্গু: ডেঞ্জার জোন” এলাকা পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী বাউফলে যুবদল নেতাকে কুপিয়ে জখম ভোলায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, এখনো সন্ধান মেলেনি ১৩ বছরের হাবিবুরের মেসিকে দেখতে গিয়ে ভোগান্তি, টাকা ফেরত পাচ্ছেন ৩৩ হাজার দর্শক

কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৪

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে কীর্তনখোলা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেড মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন বরিশালের সদস্যরা। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ চারজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়।

পরে বরিশাল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়। একই সঙ্গে আটক বালু উত্তোলনকারীদের মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেয়া হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, বালুখেকোদের অবৈধ কর্মকাণ্ডের কারণে নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে। এসব রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com