বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

গাজীপুরে জোড়া খুনের মামলার আসামি পিরোজপুরে আটক

/ ৫০ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

গাজীপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি ট্রাকচালক মাজহারুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে বরিশাল এসআরবি-৮ এর সদস্যরা।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশাল এসআরবি-৮ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে পিরোজপুরের ইন্দুরকানী থানার চারাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মাজহারুল গাজীপুর জেলার কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান ও স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লা (৪৫) হত্যা মামলার আসামি।

ওই মামলায় তিনি আত্মগোপনে ছিলেন। পরে এসআরবি-৮ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে আলোচিত এ মামলার প্রধান অভিযুক্ত আসামি মাজহারুল ইসলামকে বরিশাল এসআরবি-৮ ও এসআরবি-১ এর যৌথ আভিযানে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর গাজীপুরের কালীগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, কনস্টেবল আনোয়ার হোসেন ও কনস্টেবল ফজলে রাব্বি রাত্রিকালীন রণপাহারা ডিউটি পালন শেষে তিনজন আসামিসহ থানায় ফিরছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রধান ফটকের পশ্চিম পাশে টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কে চোর সন্দেহে দুজনকে তল্লাশি করছিলেন তারা।

এ সময় কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা ঘটনাস্থলে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলতে শুরু করেন।
রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে টঙ্গী থেকে ঘোড়াশালগামী দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ সদস্য ও বিএনপি নেতাকে সজোরে ধাক্কা দেয়। এতে পিএসআই জাবেদ ওমর ও কনস্টেবল ফজলে রাব্বি গুরুতর আহত হন। এরপর ট্রাকচালক বিএনপি নেতা রফিকুল ইসলাম মোল্লার ওপর দিয়ে ট্রাক চালিয়ে দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এসআই মিজানুর রহমান ঘাতক ট্রাকটি আটকানোর চেষ্টা করলে চালক গতি বাড়িয়ে তাকে ট্রাকের সামনের অংশে ঝুলন্ত অবস্থায় প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যান। পরে তাকে ফেলে দিয়ে পালিয়ে যান চালক।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন ভোর সাড়ে ৬টার দিকে এসআই মিজানুর রহমান মারা যান। এ ঘটনায় কনস্টেবল আনোয়ার হোসেন বাদী হয়ে গাজীপুরের কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর অভিযুক্ত মাজহারুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের ইন্দুরকানী থানায় হস্তান্তর করেছে এসআরবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com