রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে আন্দোলনকারীদের তালা ৬ হাজারের বেশি গানে কণ্ঠ দেওয়া গায়িকা যমুনা রানি আর নেই চ্যানেল ওয়ানে ফিরলেন জুয়েল সরকার ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল কলাপাড়ায় জালে ধরা পড়লো ২৬ কেজির ভোল মাছ ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগ, স্ত্রী পলাতক বরিশাল ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন মজিবর রহমান সরোয়ার এমপি বরিশাল সদর উপজেলা বিএনপির ১৬১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা, উচ্ছ্বাসের পাশাপাশি বিতর্কও! অবৈধভাবে বালু উত্তোলন: ড্রেজার ও বাল্কহেডসহ আটক-৭ মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

চলে গেলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু, মিডিয়া পাড়ায় শোক

/ ৮৫ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ॥

দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুর কাছে হার মানলেন সৎ ও নির্ভিক, প্রবীণ সাংবাদিক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কণ্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
এদিকে- প্রবীণ সাংবাদিক ও আইনজীবী মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে বরিশালে সাংবাদিক ও আইনজীবী মহলে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে তারা ছুটে যান মরহুমের আমানতগঞ্জের বাসা, প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে ফুলেল শ্রদ্ধা, স্মৃতিচারণ এবং মরহুমের জন্য দোয়া করেন তারা। তার মৃত্যুতে শোক কর্মসূচি দিয়েছে বরিশাল প্রেসক্লাব। ক্লাব চত্বরে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাচ ধারণসহ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি দিয়েছে প্রেসক্লাব।।এদিকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু নিথর দেহে লাশবাহী অ্যাম্বুলেন্সে বরিশাল প্রেসক্লাব চত্বরে পৌঁছায়। এসময় সেখানে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। পরে মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন তারা। এছাড়াও বিভিন্ন সংগঠন এবং পত্রিকার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে মৃতদেহ নিয়ে যাওয়ায় হয় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে। সেখানে ইউনিটির পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যার পর মরহুমের নিথর দেহ পৌঁছায় নগরীর আমানতগঞ্জ এলাকার নিজ বাড়ির আঙিনায়। লাশ বহনকারী অ্যাম্বুলেন্সে সেখানে পৌঁছাতেই স্বজনদের আর্তনাদে এলাকার পরিবেশ ভরি হয়ে ওঠে। পরে বাদ এশা আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে নগরীর মুসলিম গোরস্থানে মা-বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত করা হয় ইসমাইল হোসেন নেগাবানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com