বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বন্দীকে গ্রেপ্তারের আবেদন, তদন্ত কর্মকর্তার শাস্তি কুয়াকাটায় মাছ ধরার ট্রলারে হামলা-লুট, ১২ জেলে আহত ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সরকারি দপ্তরে আইনি নোটিশ ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযাগে শিক্ষক রিপন বরখাস্ত প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন ব্রেট লি ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: প্রতিমন্ত্রী সোহেল মনজুর চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার নলছিটিতে দুই ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চলে গেলেন ভারতীয় অভিনেতা প্রদীপ রাওয়াত

চুরির অভিযোগে গণপিটুনিতে প্রাণ গেল যুবকের

/ ১৪১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (২১ মে) বৃহস্পতিবার সকালে ৮ নম্বর ওয়ার্ডের মো. হায়দার মুন্সির বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে মো. হায়দার মুন্সির বাড়ি থেকে মোটর চুরি করে পালানোর সময় বাড়ির মালিক ও স্থানীয়রা চোরকে হাতেনাতে ধরে ফেলেন। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় গ্রাম পুলিশ ছোহরাফ হোসেন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত কাঠালিয়া (আমুয়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com