বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
উজিরপুরে শ্রমিকদল নেতা জিয়া আমিনের নেতৃত্বে সরকারি গাছ লুটের অভিযোগ ভোলায় ২৯০ বস্তা সরকারি সার জব্দ, গোডাউন সিলগালা ব্যাবসায়ী নাসিরের মামলা: পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ ১৭ বছরেও পাননি বাবার সম্পদ, ৭ হাজার ৪৬১ কোটির দাবিতে গেলেন আদালতে ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, ব্ল্যাকমেলের অভিযোগে কবিরাজ গ্রেপ্তার এইচএসসির অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

ঝালকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার তিন, ৬ মাসের কারাদণ্ড

/ ৬০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিয়াখালী মিরের হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে উপজেলা প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— রাজাপুর উপজেলার উত্তর সাউদপুর গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে মো. নুরনবী (২১), পুখরিজানা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে মো. আবির হাসান (২০) এবং একই গ্রামের হান্নান খলিফার ছেলে মো. আবু জর গিফারি (২১)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সাধারণ মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com